ঢাকা | বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এছাড়া এ জাদুঘরকে ইতিহাসের আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করেন তিনি।
  • অনলাইন ডেস্ক | ০৫ আগস্ট, ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে: ড. ইউনূস বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এছাড়া এ জাদুঘরকে ইতিহাসের আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বের করবো। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করবো। 

এসময় তিনি বাংলাদেশের সব তরুণ-তরুণী-নাগরিকদের একবার এই জাদুঘর দেখার আহ্বান জানান তিনি। 

অধ্যাপক ইউনূস আরও বলেন, আমাদের ইতিহাসের আঁতুড়ঘরের দৃশ্য জুলাই জাদুঘর। এটা আমাদের কেন্দ্রবিন্দু। এই সূত্র যেন ছিন্ন না হয়।