ঢাকা | বঙ্গাব্দ

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০২৬
১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা ফাইল ছবি


দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ দম্পতি।



বিবৃতিতে তারা বলেন, “আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”


একসঙ্গে কাটানো সময়, জমে থাকা স্মৃতি এবং নানা অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ বলে জানিয়েছেন। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় অটুট থাকবে বলেও উল্লেখ করেছেন তারা।




thbgbd.com/BYB