তবে এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ তারেক রহমানের নাম বদলে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রদর্শন করে। এতে বিব্রত হয়েছেন রোসেই আকাজাওয়া।
তিনি আজ শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়ত ভাববে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জানেন না। কিন্তু তিনি তার পোস্টে ঠিকই প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করেছেন। তবে স্বয়ংক্রিয় অনুবাদ হওয়া এক্সের পোস্টটিতে শেখ হাসিনার নাম প্রদর্শন করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ক্ষমতায় আসে ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তারেক রহমান।
এক্সের এই ভুলটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে সাংবাদিকদের জাপানি মন্ত্রী বলেন, “বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর… বাংলাদেশের জনগণ হয়ত ভাবতে পারেন জাপানের বাণিজ্যমন্ত্রী জানেনও না আমাদের (বাংলাদেশের) প্রধানমন্ত্রী কে।”
তবে এমন বিব্রতকর পরিস্থিতি এবারই প্রথমবার নয় বলে জানিয়েছেন রোসেই আকাজাওয়া। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে তোলা কয়েকটি ছবি এক্সে প্রকাশ করেন তিনি। কিন্তু এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ সেটিকে দেখায় জাপানের মন্ত্রী কাতারের তেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।
এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর নামও অনুবাদে ভুল দেখিয়েছিল এক্স— জানিয়েছেন রোসেই আকাজাওয়া।
তিনি বলেন, “এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। এক্সের প্রতি অনুরোধ অনুবাদের টুলটির সমস্যা ঠিক করুন।”
বার্তাসংস্থা এএফপি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এক্সের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করেছিল। তবে তারা কোনো মন্তব্য করেনি।
সূত্র: এএফপি
thebgbd.com/BYB