ঢাকা | বঙ্গাব্দ

বাল্যবিয়ে করতে এসে জেলহাজতে গেলেন বর

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ আগস্ট, ২০২৫
বাল্যবিয়ে করতে এসে জেলহাজতে গেলেন বর বর রাব্বি রাসেল।

মেহেরপুরে বাল্যবিয়ের দায়ে বরকে সাত দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে বাল্যবিয়ে রোধ করে উপজেলা প্রশাসন। ১৪ বছরের মেয়ের সঙ্গে ১৯ বছরের ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে পরিবারপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হয়ে মুচলেকাপত্র গ্রহণ করা হয়। এ সময় বিয়ে করতে আসা ছেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। 



দণ্ডাদেশপ্রাপ্ত ছেলেটি সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোকসা গ্রামের রহিদুল শেখের ছেলে রাব্বি রাসেল। 


আরও পড়ুন: ধান-গমের পরিবর্তে মেহেরপুরের কৃষকদের আগ্রহ এখন ফল চাষে


এ সময় পাত্রপক্ষের অভিভাবক হিসেবে ছেলের দুলাভাই সজীব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিয়েতে পাত্রী মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। 



ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাত্রীপক্ষের অভিভাবক এর কাছ থেকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না মর্মে মুচলেকাপত্র গ্রহণ করেন।



অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রামপুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।


thebgbd.com/NIT