ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ৭ দলের বৈঠক মঙ্গলবার

আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ৭ দলের বৈঠক মঙ্গলবার ছবি : সংগৃহীত।

আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন।


তিনি জানিয়েছেন, আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কোন কোন দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। 


এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


thebgbd.com/NA