ঢাকা | বঙ্গাব্দ

হুথিদের ওপর ‘আজাব’ চাপাবে ইসরায়েল

কাৎজ পোস্ট করেছেন, ‘তাদের ওপর অন্ধকারের আজাব, প্রথম জাতের আজাব- আমরা ১০টি আজাবের সবগুলোই চাপিয়ে দিব।’
  • অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
হুথিদের ওপর ‘আজাব’ চাপাবে ইসরায়েল ইসরায়েল কাৎজ

ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পর, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার ইয়েমেনের হুথিদের ওপর মিশরের বাইবেলের ১০টি আজাব চাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।


ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন, ‘হুথিরা আবার ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আমরা তাদের ওপর অন্ধকারের আজাব, প্রথম জাতের আজাব- আমরা ১০টি আজাবের সবগুলোই চাপিয়ে দিব।’ 


তিনি এক্সোডাসের ১০টি বিপর্যয়ের কথা উল্লেখ করেন, যেগুলো হিব্রু ঈশ্বর মিশরের ওপর চাপিয়ে দেন যাতে ফারাওরা দাসত্বপ্রাপ্ত ইহুদিদের মুক্ত করতে বাধ্য হয়।


এর আগে বৃহস্পতিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের বাইরে আঘাত করার একদিন পর, তারা দুটি হুথি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।


সূত্র: এএফপি


এসজেড