জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নিজেদের বড় দল মনে করায় আনুপাতিক প্রতিনিধি ব্যবস্থা (PR) চায় না। তিনি এ মন্তব্য করেন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে “জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন” শীর্ষক সেমিনারে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধি ব্যবস্থার পক্ষে। তবে গণভোটে জনগণ যেটা রায় দেবে, সেটিই তারা মেনে নেবে। জনগণ যদি না চায়, জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে।
তিনি আরও বলেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে এবং নির্বাচন কমিশনও রাজনৈতিক চাপের মুখে দুর্বল অবস্থানে পড়ে।
thebgbd.com/NA