ঢাকা | বঙ্গাব্দ

ভোটের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান : মিন্টু

  • নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর, ২০২৫
ভোটের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান : মিন্টু ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গনতান্ত্রিক দল। দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।’

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। এরইমধ্যে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছি।

thebgbd.com/NIT