ঢাকা | বঙ্গাব্দ

গাজা সিটিতে স্থল আক্রমণ শুরু

জাতিসংঘের একটি তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
গাজা সিটিতে স্থল আক্রমণ শুরু ইসরায়েলি ট্যাঙ্ক।

ইসরায়েল মঙ্গলবার ভোর হওয়ার আগেই গাজা সিটিতে দীর্ঘ প্রতীক্ষিত স্থল আক্রমণ শুরু করে। সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় হামাস নির্মূলের লক্ষ্যকে সমর্থন করার পরপরই ইসরায়েল এই আক্রমণ শুরু করে। এদিকে, জাতিসংঘের একটি তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উস্কানির অভিযোগ আনা হয়েছে।


রাতে, ইসরাইলি সেনারা গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্রের আরো গভীরে প্রবেশের পাশাপাশি সেনাবাহিনী গাজা শহরের ওপর ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। একজন সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘গত রাতে, আমরা পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছি, গাজা শহরের পরিকল্পনার মূল পর্যায়ে। আমাদের বাহিনী গাজায় হামাসের প্রধান শক্ত ঘাঁটিতে অর্থাৎ গাজা শহরে স্থল তৎপরতা বৃদ্ধি করেছে। আমরা গাজা শহরের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছি’। সেনারা গাজা শহরের মধ্যভাগে আরো গভীরে চলে গেছে কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন ‘হ্যাঁ’। তিনি আরো বলেছেন, সেনাবাহিনীর অনুমান, ওই এলাকায় ‘২,০০০-৩,০০০ হামাস’ সদস্য তৎপর ছিল।


প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে গাজা শহরের ওপর অবিরাম বোমাবর্ষণের কথা জানিয়েছেন। প্রায় দুই বছর ধরে ইসরায়েলি হামলার পর যার বেশিরভাগই ইতোমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২৫ বছর বয়সী বাসিন্দা আহমেদ গজল বলেছেন, ‘আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি’।


সূত্র: এএফপি


এসজেড