ঢাকা | বঙ্গাব্দ

জাভায় মাদ্রাসা ধসে মৃত বেড়ে ৩৭

রোববার সকাল পর্যন্ত উদ্ধার ১৪১ জন। তাদের মধ্যে জীবিত ১০৪ জন, ৩৭ জন মারা গেছেন। ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০৫ অক্টোবর, ২০২৫
জাভায় মাদ্রাসা ধসে মৃত বেড়ে ৩৭ ধসে পড়া মাদ্রাসা।

ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরো আহতদের উদ্ধার করেছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার বিকেলে মাদ্রাসাটির ছাত্র-শিক্ষকগণ নামাজের জন্য জড়ো হলে বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন পরিচালক যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে বলেন, ‘রোববার সকাল পর্যন্ত উদ্ধারকৃতদের সংখ্যা ছিল ১৪১ জন। তাদের মধ্যে ১০৪ জন নিরাপদ আছেন, ৩৭ জন মারা গেছেন। ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।’


যুধি বলেন, মৃতের সংখ্যায় শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা একটি মৃত দেহের খন্ডাংশও অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত পৃথক বিবৃতিতে ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্র: এএফপি


এসজেড