ঢাকা | বঙ্গাব্দ

সব জিম্মি পৌঁছলে ফিলিস্তিনিদের মুক্তি

প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বলেন, ‘সব জিম্মি ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’
  • অনলাইন ডেস্ক | ১২ অক্টোবর, ২০২৫
সব জিম্মি পৌঁছলে ফিলিস্তিনিদের মুক্তি বেঞ্জামিন নেতানিয়াহু

গাজায় আটক সকল জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।


জেরুজালেম থেকে এএফপি জানায়, রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’ পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয় বলেও তিনি উল্লেখ করেন।


সূত্র: এএফপি


এসজেড