আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার জোড়া বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। কাবুল থেকে এএফপি জানায়, গত সপ্তাহ থেকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘর্ষের পর আফগানিস্তানে এখন বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, একটি তেল ট্যাংকার ও একটি জেনারেটর বিস্ফোরিত হয়েছে। আফগানিস্তানের রাজধানীতে এই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এএফপির সংবাদদাতারা দেখেছেন, বিস্ফোরণের পর রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করছে এবং তালেবানের নিরাপত্তা বাহিনীও শহরের কেন্দ্রস্থল ঘিরে রেখেছে।
এএফপির সাংবাদিকরা জানান, কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখেছেন এবং বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভাঙা কাঁচে রাস্তা ভরে গেছে। এই বিস্ফোরণগুলো সীমান্ত সংঘর্ষের একটি ধারাবাহিক সূত্রপাত করেছে।
সূত্র: এএফপি
এসজেড