ঢাকা | বঙ্গাব্দ

পেরুতে বিক্ষোভ সংঘর্ষে আহত ৭৫

সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করলে রাজধানী লিমায় কংগ্রেসের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।
  • অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০২৫
পেরুতে বিক্ষোভ সংঘর্ষে আহত ৭৫ সংঘর্ষের ছবি।

পেরুর রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় বুধবার কমপক্ষে ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে জেরি। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জেরি এক সপ্তাহেরও কম সময় আগে দায়িত্ব গ্রহণ করেন। জেরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেন, ‘আপডেট: ৫৫ জন পুলিশ কর্মকর্তা ও ২০ জন বেসামরিক লোক আহত।’ দক্ষিণ আমেরিকার দেশটির সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার কয়েকদিন পর, রাজধানী লিমায় কংগ্রেসের কাছে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।


সূত্র: এএফপি


এসজেড