ঢাকা | বঙ্গাব্দ

কার্নির সঙ্গে আলাপ ‘সুন্দর’ হয়েছে

বুসানে বৈঠক শেষে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে খুব সুন্দর একটি কথোপকথন হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর, ২০২৫
কার্নির সঙ্গে আলাপ ‘সুন্দর’ হয়েছে কার্নি ও ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিবেশী কানাডার সঙ্গে নতুন করে শুল্ক বিরোধের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার ‘সুন্দর’ আলাপ হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক শেষে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,  আমাদের মধ্যে খুব সুন্দর একটি কথোপকথন হয়েছে।’


সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রয়াত রোনাল্ড রিগ্যানের পুরনো রেডিও ভাষণ ব্যবহার করে তৈরি মার্কিন শুল্কবিরোধী একটি প্রচারণাকে ‘ভুয়া’ আখ্যায়িত করে ট্রাম্প ঘোষণা দেন, তিনি কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করবেন এবং সমস্ত বাণিজ্য আলোচনা বাতিল করবেন। তিনি কানাডা ও কার্নির বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ করেন।


সোমবার ট্রাম্প কার্নি সম্পর্কে বলেন, ‘তার সঙ্গে দেখা করতে চাই না।’ তবে বুধবার এপেক নৈশভোজে কার্নি ও ট্রাম্প একই টেবিলে বসেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


সূত্র: এএফপি


এসজেড