ঢাকা | বঙ্গাব্দ

দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রে ধস

উলসান শহরে কোরিয়া ইস্ট-ওয়েস্ট পাওয়ারের উলসান পাওয়ার সদর দপ্তরে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধসের ঘটনাটি ঘটে।
  • অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর, ২০২৫
দ. কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রে ধস ধসে পড়া বিদ্যুৎ কেন্দ্র।

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে একটি বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে কমপক্ষে সাতজন আটকে পড়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সিউল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান শহরে কোরিয়া ইস্ট-ওয়েস্ট পাওয়ারের উলসান পাওয়ার সদর দপ্তরে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধসের ঘটনাটি ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, দু’জনকে উদ্ধার করা হয়েছে। তবে কমপক্ষে সাতজন আটকে পড়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।


দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক সকল মন্ত্রণালয়কে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন। এলাকা থেকে বাসিন্দাদের  সরিয়ে নেওয়া হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে ফেলার প্রস্তুতি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। কেন্দ্রটি অকার্যকর হয়ে পড়েছে।


সূত্র: এএফপি


এসজেড