ঢাকা | বঙ্গাব্দ

নারীসহ নিজ ফ্ল্যাট থেকে আটক আওয়ামী লীগের শীর্ষ নেতা

শহরের ঝিলটুলীতে ডায়বেটিক হাসপাতালের সামনে অবস্থিত নূরজাহান টাওয়ারের দশতলায় নিজস্ব ফ্লাট থেকে গ্রেপ্তার হন তিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৫
নারীসহ নিজ ফ্ল্যাট থেকে আটক আওয়ামী লীগের শীর্ষ নেতা ফাইল ছবি

নারীসহ গ্রেপ্তার হয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন। শহরের ঝিলটুলীতে ডায়বেটিক হাসপাতালের সামনে অবস্থিত নূরজাহান টাওয়ারের দশতলায় নিজস্ব ফ্লাট থেকে গ্রেপ্তার হন তিনি।


জানা গেছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাবিদার ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেনের সঙ্গে আটক নারীর নাম নাসরিন (২৮)। তাকে কোতোয়ালি থানায় নারীদের কয়েদখানায় রাখা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।


এসময় নাসরিনকে গৃহপরিচারিকা হিসেবে পরিচয় দেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ফারুক। তবে খোঁজ নিয়ে জানা যায়, নাসরিন শহরের লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা প্রয়াত শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে।


পুলিশ জানায়, নূরজাহান টাওয়ারে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের মালিকানাধীন চারটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে তিনটি ভাড়া দেওয়া। অপর একটিতে তিনি নিজে ব্যবহার করেন।


৫ আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া ফারুক হোসেন গ্রেপ্তার আগে ঠিক কবে থেকে ওই ফ্লাটে অবস্থান নেন তা জানা যায়নি।


গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে ফারুক হোসেন জানান, শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দিয়েছেন। আমেরিকা প্রবাসী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অনুপস্থিতিতে ফারুক হোসেনকে অভিনন্দন জানিয়ে তার অনুগতরা শুভেচ্ছাও জানান।


১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিনে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগকে ফারুক হোসেন ফরিদপুর জেলায় পুনর্বাসন করছেন।


সম্প্রতি নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন সফল করতে ফারুক হোসেন তার ফেসবুক প্রোফাইলে পোস্ট দেন বলে জানা গেছে।



সামাজিক যোগাযোগ মাধ্যম হতে জানা যায়, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের সাথে ওই ফ্লাটে নাসরিনের অবস্থানের বিষয়টি মানতে না পেরে এ তথ্য ফাঁস করে দেওয়া হয়, এমনটিই সন্দেহ করা হচ্ছে।


thebgbd.com/NIT