ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ৩ হাজার পুলিশকে প্রশিক্ষণ দেবে ইইউ

ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে গাজার পুলিশকে প্রশিক্ষণের প্রস্তাব দেবে ইইউ।
  • অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২৫
গাজায় ৩ হাজার পুলিশকে প্রশিক্ষণ দেবে ইইউ বিধ্বস্ত গাজা।

গাজা উপত্যকায় ৩ হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বুধবার ইইউ’র একজন কর্মকর্তা এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বর্তমান যুদ্ধবিরতি টিকলে একটি গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনীর মাধ্যমে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজন হবে। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে শক্তিশালী করে মার্কিন-খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এদিকে গত ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল রয়েছে।


গাজায় গত দুই বছরের যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থনকারী দেশ এবং ফিলিস্তিনিদের ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ইইউ পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। তবে এই অঞ্চলে একটি ভূমিকা নিতে আগ্রহী ইইউ। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে গাজার পুলিশকে প্রশিক্ষণের প্রস্তাব দেবে।


গাজার প্রায় ৭ হাজার পুলিশ এখনও পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত। অনেকেই অবসর গ্রহণ করেছেন অথবা কাজ করতে অক্ষম। তবে, প্রায় ৩ হাজার পুলিশকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। ওই কর্মকর্তা জানান, প্রশিক্ষণটি গাজা উপত্যকার বাইরে সম্পন্ন হবে।


সূত্র: এএফপি


এসজেড