ঢাকা | বঙ্গাব্দ

হংকং অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ফুক কোর্টের একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয়।
  • অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২৫
হংকং অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩ আগুন জ্বলছে।

হংকংয়ের তাই পো শহরের আবাসন কমপ্লেক্সের একাধিক ৩৫ তলা উচু আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মীও রয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হয়েছেন বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ। এছাড়াও ভবনগুলোতে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ নামে আবাসন কমপ্লেক্সে এই আগুনের ঘটনা ঘটে। মোট আটটি ভবন নিয়ে গঠিত কমপ্লেক্সে ২ হাজারের বেশি আবাসিক ইউনিট রয়েছে। 


বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ফুক কোর্টের একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং জানিয়েছেন, যেসব ভবনে আগুন লেগেছে সেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বাসবাস করতেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা। এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। 


ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, আশেপাশের বাসিন্দাদের ঘরেই অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।


সূত্র: বিবিসি


এসজেড