ঢাকা | বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ডাকাতের হামলা, নিহত ৩০

নাইজার পুলিশের মুখপাত্র বলেন, ‘শনিবারের হামলায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, এছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ০৪ জানুয়ারি, ২০২৬
নাইজেরিয়ায় ডাকাতের হামলা, নিহত ৩০ নাইজেরিয়া।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে ডাকাতদের হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আজ রোববার স্থানীয় পুলিশ জানিয়েছে, সেখানে আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে। লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, ‘শনিবারের হামলায় ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, এছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড