ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে মৌসুমীর বিয়ের গুঞ্জন

কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রে মৌসুমীর বিয়ের গুঞ্জন ছবি: সংগৃহীত।

কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘সুন্দরী পিএস চাই’ নামে টেলিছবির শুটিং করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।


টেলিছবিটি প্রচারের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মৌসুমী বিয়ে করেছেন। এমন গুজব ছড়ানোয় বিব্রত মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমে আলাপকালে হাসান জাহাঙ্গীর বললেন মৌসুমী ও তাকে নিয়ে যারা গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেবেন তিনি। 


হাসান জাহাঙ্গীর মনে করেন, মৌসুমী এমন একজন তারকা, যার বিকল্প নেই।


মৌসুমী প্রায় আড়াই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন। দেশ-বিদেশে তার অনুপস্থিতির কারণে মাঝে মাঝে বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুজব উঠে। এবার এই নতুন গুজবকে কেন্দ্র করে তিনি ও হাসান জনসমক্ষে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন।


thebgbd.com/NA