ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনি শিশুদের আমরা ভুলে গেছি : গার্দিওলা

  • নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারি, ২০২৬
ফিলিস্তিনি শিশুদের আমরা ভুলে গেছি : গার্দিওলা পেপ গার্দিওলা।

বার্সেলোনায় এক চ্যারিটি কনসার্টে গাজার মানবিক সংকট নিয়ে সরব হয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। শিশুদের ভোগান্তি এবং বৈশ্বিক নীরবতার দিকে আঙুল তোলেন তিনি। কনসার্টে ১২ হাজারের বেশি মানুষের সামনে ফিলিস্তিনি মানুষদের অধিকার নিয়ে কথা বলেন ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এই ম্যানেজার।

অনুষ্ঠানে দর্শকদের সামনে কালো-সাদা প্যালেস্টাইনিয়ান কেফিয়াহ পরিধান করে আরবিতে শুভেচ্ছা জানান গার্দিওলা। বলেন, দুই বছর ধরে একই ছবি চোখে পড়ছে। তিনি স্মরণ করলেন ফিলিস্তিনি সেসব শিশুদের কথা, যারা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের মাকে খুঁজছিলেন। তিনি বলেন, 'আমরা তাদের একা ফেলে দিয়েছি। আমরা তাদের পরিত্যাগ করেছি।'

গার্দিওলা বিশ্ব নেতাদের নীরবতা এবং সাহসের অভাবের নিন্দা জানান। বলেন, 'বিশ্ব কিছুই করেনি। সবাই যেন ফিলিস্তিন নিয়ে নিশ্চুপ।

কনসার্টে প্রায় ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন লিনা মাকুল, রোসালিয়া, আনা তিজু এবং ব্যাড গিয়াল। অনুষ্ঠানটি সঙ্গীত ও প্রতিবাদ, শোক ও প্রতিরোধের মিলনস্থল হিসেবে আবিষ্কৃত হয়।

thebgbd.com/NIT