ঢাকা | বঙ্গাব্দ

জেরুজালেমে সোমবার পর্যন্ত স্কুল, কর্মস্থল বন্ধ ঘোষণা

শিক্ষা কার্যক্রম, জনসমাগম ও কর্মস্থলে উপস্থিতি সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জেরুজালেমে সোমবার পর্যন্ত স্কুল, কর্মস্থল বন্ধ ঘোষণা ইসরায়েল।

জেরুজালেম পৌরসভা শনিবার ঘোষণা দিয়েছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর, নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে স্কুল ও কর্মস্থল বন্ধ থাকবে। এই নির্দেশনা সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৮০০টা পর্যন্ত কার্যকর থাকবে।


এক বিবৃতিতে পৌরসভা জানায়, হোম ফ্রন্ট কমান্ডের পরিস্থিতি মূল্যায়ন ও ইরানের বিরুদ্ধে আগাম হামলা শুরুর পরিপ্রেক্ষিতে সারাদেশে পূর্ণ কার্যক্রম থেকে এই জরুরি কার্যক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রম, জনসমাগম ও কর্মস্থলে উপস্থিতি সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে অত্যাবশ্যকীয় হিসেবে চিহ্নিত কর্মীরা দায়িত্ব পালন করবেন।’


এ নীতিমালা স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা (০৬০০ টা জিএমটি) থেকে স্থানীয় সময় সোমবার (২ মার্চ) রাত ৮টা (১৮০০ টা জিএমটি) পর্যন্ত বলবৎ থাকবে।


সূত্র: এএফপি


এসজেড