ঢাকা | বঙ্গাব্দ

জেরুজালেমে বিস্ফোরণের শব্দ

বড় ধরনের কোনো আঘাত হানার খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৬
জেরুজালেমে বিস্ফোরণের শব্দ ইসরায়েল।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের সেনাবাহিনী দুই ঘণ্টার কম সময়ের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে তিন দফা সতর্কতা জারি করেছে। তবে বড় ধরনের কোনো আঘাত হানার খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড