ঢাকা | বঙ্গাব্দ

আপিলে মামলা নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তে হাইকোর্টের বিস্ময়

  • নিজস্ব প্রতিবেদক | ২০ মে, ২০২৬
আপিলে মামলা নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তে হাইকোর্টের বিস্ময় ফাইল ছবি

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে বলেন ‘এটি কীভাবে সম্ভব’?


পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করায় সরকার আদালত অবমাননা করা হয়েছে।


আগামীকাল বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন শিশির মনির। তিনি বলেন, এই ঘটনায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।


এর আগে, গতকাল ২০ মে সুপ্রিমকোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কর্মরত ১৫ বিচারককে আইনমন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রনালয়।


এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তবর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার।


যদিও হাইকোর্ট বিচার বিভাগ পৃথককরণের রায়ে বলেন, ৩ মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। যদিও এখনো আপিল করা হয়নি।


thebgbd.com/NIT