ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

আহত হয়েছেন আরও ১৩ জন।
  • অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট, ২০২৬
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮ ফাইল ছবি
সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি আনিসুর রহমান বলেন, সকালে কাশিকাপন এলাকার মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর একজন শিশু মারা গেছে।

এই ঘটনায় আরও ১৩জন আহত হয়েছেন।

ওসি আরও বলেন, “আমরা নিহতদের পরিচয়সহ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ কররে আপনাদের জানাচ্ছি।"