ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে ছেড়ে দেয়া হলো ইউটিউবার ধ্রুব রাঠিকে

  • অনলাইন ডেস্ক | ১১ অক্টোবর, ২০২৬
অবশেষে ছেড়ে দেয়া হলো ইউটিউবার ধ্রুব রাঠিকে ফাইল ছবি

ইউটিউবার ধ্রুব রাঠিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে গুরুগ্রাম থেকে আটক করা হয়েছিল। পরে রোববার (১১ অক্টোবর) ভোররাতে তাকে মুক্তি দেয় গুরুগ্রাম পুলিশ।


শনিবার প্রস্তাবিত জনতা পার্টির বিক্ষোভের আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ অবস্থিত তার বাসভবন থেকে রাঠিকে আটক করা হয়।


কেন্দ্রীয় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ অভিযান চালালে আটক হওয়া ৬ হাজারেরও বেশি মানুষের মধ্যে রাঠিও ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারাও ছিলেন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল রাঠিকে আটক করে। এরপর তাকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পিটিআই।




thebgbd.com/BYB