ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে আমরা পাকিস্তানের পক্ষে থাকব: বিজেপি নেতা

ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজস্থান রাজ্যের প্রধান মদন রাথোরে বলেছেন, যদি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তারা পাকিস্তানের পক্ষে থাকবেন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি এমন মন্তব্য করার পর নিয়ে ভারতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে আমরা পাকিস্তানের পক্ষে থাকব: বিজেপি নেতা ফাইল ছবি

ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজস্থান রাজ্যের প্রধান মদন রাথোরে বলেছেন, যদি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগে তাহলে তারা পাকিস্তানের পক্ষে থাকবেন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি এমন মন্তব্য করার পর নিয়ে ভারতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মদন রাথোরে বলেন, “আমাদের বুঝতে হবে, দেখুন, যখন ভারতের ক্ষেত্রে, আমি বলব যদি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ কোনো যুদ্ধ বাধে তাহলে আমরা পাকিস্তানের পক্ষে থাকব। কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন আমাদের মধ্যে (ভারত ও পাকিস্তানের মধ্যে) কোনো ইস্যু হয় তাহলে আমরা আমাদের ভারতের পক্ষে থাকব।”

মদন রাথোরের এমন মন্তব্য নিয়ে সরব হয়েছে দেশটির বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র শ্যামা মুহাম্মদ মদন রাথোরে সমালোচনা করে বলেছেন, “সন্ত্রাসী পাকিস্তানের জন্য বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে। রাজস্থান বিজেপির সভাপতি বলেছেন তিনি পাকিস্তানের পক্ষে থাকবেন যদি পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর অমিত শাহও কী পাকিস্তানের সাথে আছেন?”

সূত্র: ডিএনএ

thebgbd.com/BYB