বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা ডিপ্লোমা কোটার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
অন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই এই প্রতিবাদ চলছে। তারা দাবি করছেন, মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হোক এবং কোনো কোটা ব্যবস্থা থাকুক না।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা, এবং বিএসসি ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত করা যাবে না। আন্দোলন আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে আরও এগিয়ে নেওয়া হবে।
https://thebgbd.com/BYB