ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্প নোবেল পাবেন

এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই কিছু করতে পারেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট।’
  • অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাম্প নোবেল পাবেন ম্যাক্রোঁ ও ট্রাস্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল তখনই নোবেল শান্তি পুরষ্কার জিততে পারবেন, যখন তিনি গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বন্ধ করবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। 


নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বিএফএমটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই কিছু করতে পারেন, তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট।’ ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি— যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। যিনি আজ (গতকাল) মঙ্গলবার সকালে সাধারণ পরিষদে স্বতস্ফূর্তভাবেই বলেছেন— ‘আমি শান্তি চাই, আমি এই সংঘাতের সমাধান করব।’ নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই আপনি পেতে পারেন, যখন আপনি এই সংঘাত বন্ধ করবেন। আপনাকে ইসরায়েলি সরকারকে চাপ দিতে হবে, যেন তারা থেমে যায়, গাজা সংঘাত বন্ধ করে; যাতে আমরা অবশেষে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত হিসেবে দেখতে পারি।


ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সাধারণ পরিষদে ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরেও ট্রাম্প ও ইসরায়েল উভয়ই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ইসরায়েলের ওপর ওয়াশিংটনই কেবল প্রভাব খাটাতে পারে।


ম্যাক্রোঁ বলেন, ‘কেন মার্কিন প্রেসিডেন্ট আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন? আমরা ইসরায়েলকে এমন অস্ত্র সরবরাহ করি না, যা গাজা সংঘাতের সুযোগ করে দেয়। যেদিন ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, সত্যিকারার্থে সেদিনই একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হবে।’


ফ্রান্সের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে, যেমন জেরুজালেমে ফরাসি কনস্যুলেট বন্ধ করে দেওয়া, যা ফিলিস্তিনিদের দ্বারা তীব্রভাবে ব্যবহৃত হয় অথবা অধিকৃত পশ্চিম তীরের অঞ্চল দখল করা। ম্যাক্রোঁ নির্দিষ্টভাবে কোনো পদক্ষেপের উল্লেখ না করে বলেন, আমরা প্রস্তুত। আমরা সম্ভাব্য সকল বিকল্পের পরিকল্পনা করে রেখেছি, আমরা কখনই চুপ করে থাকব না।


সূত্র: এএফপি


এসজেড