ঢাকা | বঙ্গাব্দ

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২৫
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।


সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত দুই দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘলা থাকায় দেখা মিলছে না সূর্যের। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে।

 

এর আগে রোববার (২১ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে সড়কে মানুষের উপস্থিতিও তুলনামূলক কমে গেছে।


thebgbd.com/NIT